রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২০ জানুয়ারি ২০২৬
রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ারিফায়ার ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে ফাইনালে পা রাখালো কমিটির দল চট্টগ্রাম রয়্যালস। রান তাড়া করতে নেমে ৬ উইকেটে জয় তুলে নেয় চট্টগ্রাম।

চট্টগ্রামের কাছে হেরে গেলেও ফাইনালে যাওয়ার জন্য আরেকটা সুযোগ পাবে রাজশাহী। দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে মোকাবেলা করবে তারা। ওই ম্যাচের জয়ী দল ফাইনালেৈ চট্টগ্রামের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে।

রান তাড়া করতে নেমে মন্থর গতিতে ব্যাট করতে থামেন চট্টগ্রামের দুই ওপেনার। তবে বড় জুটিই উপহার দেয় তারা। উদ্বোধনী জুটিতে আসে ৬৪ রান। ৩৮ বলে ৩০ রান করে আউট হন মোহাম্মদ নাঈম শেখ।

এরপর ব্যাট হাতে নেমে ১৪ বলে ২০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন হাসান নাওয়াজ। ৮ বলে ১১ রান আসে আসিফ আলির ব্যাট থেকে।

১৯তম ওভার পর্যন্ত খেলে যান ওপেনার মির্জা বেগ। ৪৭ বলে ৪৫ রান করেন তিনি। এরপর আমির জামালকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন দলনেতা শেখ মেহেদী হাসান। মাত্র ৯ বলে ১৯ রানে অপরাজিত থাকেন মেহেদী। আর ২ বলে ২ রানে অপরাজিত থাকেন জামাল।


বিষয়ঃ

শেয়ার করুন :