হাসান মুরাদের অভিষেক, একাদশে দুই পেসার ও তিন স্পিনার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪১ এএম, ১১ নভেম্বর ২০২৫
হাসান মুরাদের অভিষেক, একাদশে দুই পেসার ও তিন স্পিনার

সিলেট টেস্ট টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি। ফলে টস হেরে বোলিং করছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ দল। এ ম্যাচ দিয়ে দেশের ১০৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে হাসান মুরাদের।

মাঠে বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৩৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৬৫ উইকেট নেওয়া হাসান মুরাদ ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।

হাসান মুরাদের অভিষেক ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে এ ম্যাচ দিয়ে নতুন করে যাত্রা শুরু করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর আবারও এ সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটের নেতৃত্বে ফিরেছেন তিনি।

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামছে বাংলাদেশ। তবে উদ্বেগের বিষয় হলো দীর্ঘ দিন পর টেস্ট ক্রিকেটের সাথে মানিয়ে নেওয়া। পাশাপাশি ব্যাটারদের ব্যর্থতা তো রয়েছেই।

এখন পর্যন্ত টেস্টে একবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ২০২৩ সালের এপ্রিলে মিরপুরের ওই টেস্টে ৭ উইকেটে জিতেছিল টাইগাররা। টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের জয়ে অবদান রাখেন মুশফিক। প্রথম ইনিংসে ১২৬ এবং পরের ইনিংসে অপরাজিত ৫১ রান করেন তিনি।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও নাহিদ রানা।

আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, ক্যাডে কারমিচায়েল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লোরকান টাকার, জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রেস ও ক্রেগ ইয়াং।



শেয়ার করুন :