পাঁচ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২২ পিএম, ২৪ জুলাই ২০২৫
পাঁচ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

সিরিজের প্রথম দুই ম্যাচ ৭ উইকেটে ও ৮ রানে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। এ ম্যাচ জিতলেই প্রথমবারের মতো পাকিস্তান ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করার রেকর্ড গড়েব বাংলাদেশ।

এদিকে, এমন সমীকরণ সামনে রেখে দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনার পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। ২০২৩ সালের জুলাইয়ের পর টি-টোয়েন্টি খেলার সুযোগ পেলেন নাসুম।

পাকিস্তান একাদশে দু’টি পরিবর্তন হয়েছে। ফখর জামান ও খুশদিল শাহর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন সাহিবজাদা ফারহান ও হুসাইন তালাত।

এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫টিতে জয় ও ১৯টিতে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাইম, জাকের আলি, শামীম হোসেন, মাহেদি হাসান, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ
সালমান আলী আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নাওয়াজ, হুসেইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।



শেয়ার করুন :