আইপিএলের গত আসরে শেষ দিকে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। এবার প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) সুযোগ পেলেন তিনি। আসন্ন টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশি এ পেসার।
মঙ্গলাবর (১২ আগষ্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বাঁহাতি পেসার মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন মোস্তাফিজ।
সর্বশেষ আইপিএলেও বদলি হিসেবে খেলেছিলেন ২৯ বছর বয়সী পেসার। যে দলে খেলেছিলেন সেই দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি হচ্ছে দুবাই ক্যাপিটালস। দিল্লিতে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্কের বদলি হয়ে খেলেছিলেন মোস্তাফিজ।
দিল্লি বাদে আইপিএলে সানরাইর্জাস হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসকে খেলেছেন মোস্তাফিজ। ভারতীয় টুর্নামেন্টটি বাদে আরও তিনটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। সেসব হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ভাইটালিটি ব্লাস্টে।
Bringing in, the best in the ????????????-ness
— Dubai Capitals (@Dubai_Capitals) August 12, 2025
Mustafizur Rehman has joined us, replacing Luke Wood for #DPWorldILT20 Season 3 #SoarHighDubai #WeAreCapitals #Champions pic.twitter.com/CaR7YswDYn
সব মিলিয়ে দেশের বাইরে আইএল টি-টোয়েন্টি মোস্তাফিজের পঞ্চম ফ্র্যাঞ্চাইজি লিগ। তৃতীয়বারে আসরটিতে দুবাই ক্যাপিটালসে সতীর্থ হিসেবে দুষ্মন্ত চামিরা, গুলবাদিন নাইব, রোভম্যান পাওয়েলদের।
এদিকে, জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানকে পাশে পাচ্ছেন মোস্তাফিজ। ২ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্টটি। তার আগে ৩০ সেপ্টেম্বর হবে আসরের নিলাম।
