এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় একের এক পর মাইল ফলক অর্জন করে চলেছে ওয়ালটন। সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ওয়ালটন এসি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ।
ইতিমধ্যে এসিতে স্মার্ট এআই, এআই ডক্টর, হিউমিডিটি মনিটরিং, সোলার হাইব্রিড, আইকনিক ডিসপ্লে, ইন্টেলিজেন্ট ইনভার্টার, অফলাইন ভয়েস কন্ট্রোল সিস্টেমের মতো আইওটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ উদ্ভাবনী সব ফিচার সংযোজনের মাধ্যমে স্মার্ট এসি উৎপাদনে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে ওয়ালটন। স্মার্ট এআই বেজড ওইসব উদ্ভাবনী প্রযুক্তি একত্রে সংমিশ্রণ ঘটিয়ে ওয়ালটন এবার বাজারে ছেড়েছে বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ স্মার্ট এসি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, রেসিডেন্সিয়াল এসি আরঅ্যান্ডআই (রিসার্চ অ্যান্ড ইনোভেশন) সেন্টারের প্রধান আরিফুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়ালটন এসির সিবিও তানভির রহমান বলেন, এসির ব্যবহার আরও আরামদায়ক ও স্মার্ট করে তোলার লক্ষ্যে ওয়ালটন এসিতে প্রতিনিয়ত আইওটি ও স্মার্ট এআই সমৃদ্ধ অত্যাধুনিক সব ফিচার সংযোজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন মডেলের এসিতে ব্যবহার করা হয়েছে সোলার হাইব্রিড সিস্টেম, হিউমিডিটি মনিটরিং, অফলাইন ভয়েস কন্ট্রোল, এআই প্রযুক্তি ও ফিচার। বিশ্বে উদ্ভাবনী ও উৎকর্ষ প্রযুক্তির স্মার্ট ও হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা আরেকবার প্রমাণ করলো ওয়ালটন।
ওয়ালটনের রেসিডেন্সিয়াল এসি আরঅ্যান্ডআই সেন্টারের প্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ওয়ালটন আরঅ্যান্ডআই টিমের নিজস্ব উদ্ভাবিত অফলাইন ভয়েস কন্ট্রোল, আইকনিক ডিসপ্লে, ইন্টেলিজেন্ট ইনভার্টার, এআই ডক্টরের মতো স্মার্ট এআই প্রযুক্তি ও ফিচার প্যাটেন্ট সনদ পেয়েছে। যা এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় ওয়ালটন তথা বাংলাদেশের জন্য এক বিশাল মাইলফলক।
ওয়ালটন এসির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিজাইন শাখার ইনচার্জ প্রকৌশলী মো. জুয়েল রানা জানান, সোলার হাইব্রিড ফিচারের ওয়ালটনের নতুন মডেলের এসি দিনের বেলায় সোলার পাওয়ারের মাধ্যমে চলবে। যদি সোলার পাওয়ার কম থাকে, তখন সোলার পাওয়ার থেকে আগে বিদ্যুৎ নিয়ে তারপর প্রয়োজন অনুযায়ী বৈদ্যুতিক লাইনের মাধ্যমে হাইব্রিড পদ্ধতিতে চলবে এসি। এতে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। এছাড়া রাতের বেলায় সোলার পাওয়ার ব্যাটারির মাধ্যমে বা বৈদ্যুতিক লাইনেও চলবে এটি।
এসিতে ব্যবহৃত প্যাটেন্ট সনদপ্রাপ্ত ওয়ালনের অফলাইন ভয়েস কন্ট্রোল এমন একটি স্মার্ট ইন্টার্যাকশন প্রযুক্তি যার মাধ্যমে ব্যবহারকারী ইন্টারনেট সংযোগ ছাড়াই ডিভাইসকে ভয়েস কমান্ড দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন। স্থানীয় ভাষা সাপোর্ট, পাওয়ার প্রসেসিং, ও রিয়েল-টাইম কমান্ড প্রসেসিংসহ একটি স্বতন্ত্র মডেল তৈরি করেছে ওয়ালটনের আরঅ্যান্ডআই টিম, যা ডিভাইসকে আরও ব্যবহারবান্ধব এবং স্মার্ট করেছে। এই মডিউলটি স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের ভবিষ্যৎ অটোমেশনকে আরও সহজ ও কার্যকর করবে।
এছাড়া ওয়ালটনের সর্বোচ্চ ফিচারের এই এসি ব্যবহারকারীরা মোবাইল অ্যাপ থেকে ডিভাইস নিয়ন্ত্রণ, ডেটা মনিটরিং এবং ডিভাইস কনফিগারেশন করতে পারবেন।
