বিকেএসপিতে সকাল থেকে তামিমের সাথে যা ঘটেছিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৪ মার্চ ২০২৫
বিকেএসপিতে সকাল থেকে তামিমের সাথে যা ঘটেছিল

সাভারের বিকেএসপিতে ক্রিকেট খেলার সময় হার্ট অ্যাটার্কে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। দ্রুত হাসপাতালের নেওয়ার পর তার হার্টের একটি ব্লকে রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) নিবির পর্যবেক্ষণে রয়েছেন।

তামিম ইকবালের দুই বার হার্ট অ্যাটার্ক হয়েছে। তবে সকাল থেকে তামিম ইকবালের সাথে কী কী ঘটেছে তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে। তামিমের ফেসবুক পেজে একটি ‌‘এডমিন’ পোস্টের মাধ্যমে জানানো হয়েছে। তামিম ভক্তদের জন্য তা তুলে ধরা হলো-

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে সকালে সাভারের বিকেএসপিতে যান তামিম ইকবাল। শাইনপুকুরের বিপক্ষে মাঠে টস করার পর বুকে হালকা বুকে ব্যথা অনুভব করলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানানো হলে প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন।

কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তামিম আবরও বিকেএসপিতে ফিরে আসেন। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়।

দলের (মোহামেডান স্পোর্টিং ক্লাব) ম্যানেজার শিপনের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তামিমকে আবারও নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।


বিষয়ঃ

শেয়ার করুন :