জুনে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ, সূচি প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৫ পিএম, ০৫ মে ২০২৫
জুনে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ, সূচি প্রকাশ

চলতি বছরের জুন-জুলাইয়ে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট এবং তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

সোমাবার (৫ মে) সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি সিরিজ বিস্তারিত জানানো হয়।

জানানো হয়, টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। ১৭ জুন প্রথম টেস্ট শুরু হওয়ার পর সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৫ জুন।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২, ৫ এবং ৮ জুলাই। ওয়ানেড সিরিজের সবগুলো ম্যাচ ডে-নাইট অনুষ্ঠিত হবে।

এছাড়া টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে ১০, ১৩ এবং ১৬ জুলাই। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ মাঠে গড়াবে রাতে।

সিরিজ খেলতে ১৩ জুন বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা পৌঁছানোর কথা রয়েছে।

 সিরিজের পূর্ণাঙ্গ সূচি

তারিখ ম্যাচ সময় ভেন্যু
১৭-২১ জুন প্রথম টেস্ট দিন গল
২৫-২৯ জুন দ্বিতীয় টেস্ট দিন কলম্ব
       
২ জুলাই প্রথম ওয়ানডে ডে-নাইট কলম্ব
৫ জুলাই দ্বিতীয় ওয়ানডে ডে-নাইট কলম্ব
৮ জুলাই তৃতীয় ওয়ানডে ডে-নাইট পাল্লাকেলে
       
১০ জুলাই প্রথম টি-২০ রাতে পাল্লাকেলে
১৩ জুলাই দ্বিতীয় টি-২০ রাতে ডাম্বুলা
১৬ জুলাই তৃতীয় টি-২০ রাতে কলম্ব

 

 



শেয়ার করুন :