দুই ধাপে এশিয়া কাপে যাবে বাংলাদেশ দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩২ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৫
দুই ধাপে এশিয়া কাপে যাবে বাংলাদেশ দল

এশিয়া কাপ খেলতে দুই ধাপে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার সকালে এবং সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে আলাদা আলাদা ফ্লাইটে দেশ ছাড়বে লিটন দাসরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বলা হয়, এশিয়া কাপ ২০২৫ খেলতে রোববার (৭ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দফায় খেলোয়াড় ও কর্মকর্তাদের একটি দল সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা ত্যাগ করবে এবং দ্বিতীয় দফায় দলের বাকি সদস্যরা সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে চমক হিসেবে ফিরেছেন সাইফ হাসান ও নুরুল হাসান সোহান। একই দল নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ।

এশিয়া কাপে বাংলাদেশ দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন।

৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। দুইদিন পর, ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলতে মাঠে নামবে লিটন কুমরা দাসরা। ১৫ সদস্যের মূল দলের পাশাপাশি সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদকে স্ট্যান্ড বাই হিসেবে রেখেছে বাংলাদেশ।



শেয়ার করুন :