টি-টোয়েন্টি বিশ্বকাপে মহানাটকীয় এক ম্যাচের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। মূল ম্যাচ টাই, এরপর প্রথম সুপার ওভার টাই হলে দ্বিতীয় সুপার ওভারে আফগানদের চার রানে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা।
আহমেদাবাদে অনুষ্ঠিত গ্রুপ-ডি’র ম্যাচটিতে প্রথমে ব্যাটিং থেকে আফগানিস্তান ১৮৭ রানে অল আউট হয়। জবাবে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ১৮৭ রানে ইনিংস শেষ করে। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
রোমাঞ্চকর প্রথম সুপার ওভার দুই দলই ১৮ রান করে সংগ্রহ করে। দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ৪ রানের জয় নিশ্চিত করে।
দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা ২৩ রান সংগ্রহ করেছিল। জবাবে আফগানিস্তান দ্বিতীয় বলেই উইকেট হারায়। রহমানুল্লাহ গুরবাজের সামনে ৪ বলে ৪টি ওভার বাউন্ডারির প্রয়োজন ছিল।
গুরবাজ কেশব মহারাজকে তিনবার বাউন্ডারির ওপারে বল উড়িয়ে মারতে সমর্থ হলেও শেষ পর্যন্ত একটি ছক্কা বাকি রয়ে যায়। পঞ্চম বলটি ওয়াইড হলে আফগানিস্তানের সামনে শেষ বলে জয়ের জন্য ৬ রানের প্রয়োজন ছিল। তবে ৪ রান হলে তৃতীয় সুপার ওভারের ম্যাচটি গড়াতো।
২০২৪ সালের সেমি-ফাইনালিস্ট আফগানিস্তান এনিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়ে পরের রাউন্ড থেকে অনেকটাই ছিটকে গেছে। গ্রুপের শীর্ষ দুই দল পরের রাউন্ডে যাবে। গ্রুপের আরেক হেভিওয়েট নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয় দিয়ে আসর শুরু করেছি আফগানরা।
অন্যদিকে এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় জয়। নিউজিল্যান্ডও প্রথম দুই ম্যাচে জিতে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।
