নারী বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, সূচি প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
নারী বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, সূচি প্রকাশ

ফাইল ফটো

চলতি বছরের জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেয়েদের নবম এই আসরটি ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে। মেগা এই ইভেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাংলাদেশ নারী দল ১৪ জুন ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে।

বিশ্বকাপে গ্রুপ-১ এ খেলবে বাংলাদেশ। গ্রুপে টাইগ্রেসদের সঙ্গী অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। এছাড়া গ্রুপ-২ এ লড়াই করবে স্বাগতিক ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড।

নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১৭ জুন। হেডিংলিতে টাইগ্রেসদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া।

এছাড়া ২০ জুন হ্যাম্পশায়ারে পাকিস্তান, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এবং ২৮ জুন ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

গ্রুপ পর্ব শেষে ৩০ জুন ও ২ জুলাই দ্য ওভালে দুটি সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে। ৫ জুলাই লর্ডসের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের।

এবার নিয়ে টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। তবে কোন আসরেই গ্রুপ পর্বের বাঁধা টপকাতে পারেনি টাইগ্রেসরা।

বিশ্বকাপে বাংলাদেশের সূচি
১৪ জুন : বাংলাদেশ-নেদারল্যান্ডস, এজবাস্টন (বিকেল সাড়ে ৩টা)
১৭ জুন : বাংলাদেশ-অস্ট্রেলিয়া, হেডিংলি (বিকেল সাড়ে ৩টা)
২০ জুন : বাংলাদেশ-পাকিস্তান, হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা সাড়ে ৭টা)
২৫ জুন : বাংলাদেশ-ভারত, ওল্ড ট্র্যাফোর্ড (সন্ধ্যা সাড়ে ৭টা)
২৮ জুন : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, লর্ডস (বিকেল সাড়ে ৩টা)।



শেয়ার করুন :