শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের মেয়েদের নাটকীয় জয়

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২০ এপ্রিল ২০২৬
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের মেয়েদের নাটকীয় জয়

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে নাটকীয়তার শেষে ৩ উইকেটের স্বস্তির জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। শারমিন আক্তারের বড় ইনিংসের পর ২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়েছিল জ্যোতির দল।

২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৯ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দু’শ রানে সপ্তম উইকেট হারিয়ে নাটকীয়তার জন্ম দেন টাইগ্রেস ব্যাটাররা। তবে ৯ বল বাকি থাকতেই স্বস্তির জয় তুলে নেয় শারমিন আক্তাররা। দলের জয়ে ব্যাট হাতে ৮৬ রানের ইনিংস খেলেছেন শারমিন।

সোমবার (২০ এপ্রিল) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২০৫ রানের সংগ্রহ গড়ে শ্রীলঙ্কার মেয়েরা। দলের পক্ষে ব্যাট হাতে ইমেশা দুলানি ৫২ এবং হানসিমা করুনারত্নে ৫৪ রানের ইনিংস খেলেন।
sportsmail24
৮৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন শারমিন আক্তার, ছবি- বিসিবি

লঙ্কান মেয়েদের ২০৫ রানে আটকে রাখার পথে বাংলাদেশের পক্ষে বল হাতে রিতু মনি ৩টি এবং নাহিদা আক্তার ২টি উইকেট শিকার করেন। এছাড়া মারুফা আক্তার, সুলতানা খাতুন, রাবেয়া খান এবং সুবহানা মোস্তারি একটি করে উইকেট শিকার করেন।

ওয়ানডে ক্রিকেটে এটাই প্রথম লঙ্কানদের হারাএলা টাইগ্রেসরা। এর আগে চার ম্যাচের মধ্যে ৩টিতেই পরাজিত হয়েছিল বাংলাদেশ। অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। 

 

রান তাড়া করতে নেমে ৫ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। জুরাইরিয়া ফেরদৌস ৫ ও শারমিন সুলতানা শূন্য হাতে ফিরেন। চার নম্বরে অধিনায়ক নিগার সুলতানা ১৩ রানে থামলে বাংলাদেশের বিপদ বাড়ে। ৩৪ রানে ৩ উইকেট পতন হয় স্বাগতিকদের। 

এরপর চতুর্থ উইকেটে সোবহানার সাথে ৮৭ এবং পঞ্চম উইকেটে স্বর্ণা আক্তারকে নিয়ে ৭৮ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথ সহজ করেন শারমিন আক্তার। ৩ উইকেটে ১৯৯ রানে পৌঁছে যায় বাংলাদেশ।

এরপর ১১ বল ও ১ রানের ব্যবধানে ৪ উইকেট পতনে ৭ উইকেটে ২০০ রানে পরিণত হয় বাংলাদেশ। তবে অষ্টম উইকেটে ৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন নাহিদা ও সুলতানা খাতুন। নাহিদা ৩ ও সুলতানা ১ রানে অপরাজিত থাকেন। 

১৩টি চারে ১২৭ বলে ৮৬ রানের ইনিংসে বাংলাদেশের জয়ের নায়ক শারমিন। সোবহানা ৪১ রানে আহত অবসর ও স্বর্ণা ৪১ রান করেন। ম্যাচ সেরার স্বীকৃতি পান শারমিন।

মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস



শেয়ার করুন :