২২ দিনে শেষ হবে বিসিবির নির্বাচন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩০ এএম, ১৭ মে ২০২৬
২২ দিনে শেষ হবে বিসিবির নির্বাচন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে আজ রবিবার (১৭ মে) থেকে। টানা ২২ দিনের কর্মযজ্ঞে বিসিবির নির্বাচনী কার্যক্রম শেষ হবে ৭ জুন।

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব নেওয়ার পর তামিম ইকবাল জানিয়েছিলেন, নির্ধারিত তিন মাস সময়ের আগেই পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করা হবে। সেই ধারাবাহিকতায় ৭ জুন নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। তামিম ইকবাল বিসিবির দায়িত্ব নিয়েছিলেন ৭ এপ্রিল।

এখন মোট ২২ দিনের তফসিলে ধাপে ধাপে ভোটার তালিকা প্রকাশ, আপত্তি, মনোনয়নপত্র দাখিল, প্রত্যাহার এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ঢাকার পাঁচ তারকা হোটেলে বিসিবির ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও এবার তা হচ্ছে না। এবারের ভোটগ্রহণ মিরপুরে বিসিবির কার্যালয়েই অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী কার্যক্রমগুলো হলো-

১৭ মে, রবিবার- খসড়া ভোটার তালিকা প্রকাশ (বিকেল ৪টা)
১৮ মে, সোমবার- খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ (সকাল ১০টা থেকে বিকেল ৪টা)
১৯ মে, মঙ্গলবার- আপত্তির উপর শুনানি (সকাল ১০টা থেকে বিকেল ৪টা)
১৯ মে, মঙ্গলবার- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ (বিকেল ৫টা)

২০ মে, বুধবার- মনোনয়নপত্র বিতরণ (সকাল ১০টা থেকে বিকেল ৪টা)
২১ মে, বৃহস্পতিবার- মনোনয়নপত্র বিতরণ (সকাল ১০টা থেকে বিকেল ৪টা)
২১ মে, বৃহস্পতিবার- মনোনয়নপত্র দাখিল (সকাল ১১টা থেকে বিকেল ৫টা)
২২ মে, শুক্রবার- মনোনয়নপত্র দাখিল (সকাল ১১টা থেকে বিকেল ৫টা)

২৩ মে, শনিবার- মনোনয়নপত্র যাচাই ও তালিকা প্রকাশ (সকাল ১১টা থেকে বিকেল ৪টা)
২৪ মে, রবিবার- আপিল গ্রহণ ও শুনানি
আপিল গ্রহণ: সকাল ১০টা থেকে দুপুর ১টা
শুনানি: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

২৫ মে, সোমবার- মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ
মনোনয়নপত্র প্রত্যাহার: সকাল ১০টা থেকে দুপুর ১২টা
প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: বেলা ২টা

২৫ মে, সোমবার- পোস্টাল/ই-ব্যালটের আবেদন করার শেষ সময় (বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত)
১ জুন থেকে ৬ জুন পর্যন্ত- পোস্টাল/ই-ব্যালট প্রেরণ

৭ জুন, রোববার- পোস্টাল/ই-ব্যালট গ্রহণ (বাংলাদেশ সময় দুপুর ১টার মধ্যে)
৭ জুন, রোববার- নির্বাচন অনুষ্ঠিত হবে
ভোটগ্রহণ: সকাল ১০টা থেকে বিকেল ৪টা

একই দিন চূড়ান্ত ফলাফল ঘোষণা- ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় ফল প্রকাশ।



শেয়ার করুন :