ঢাকা আসছে পাকিস্তান, ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১২ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা আসছে পাকিস্তান, ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ থেকে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ঢাকা আসবে পাকিস্তান ক্রিকেট দল। চলমান পবিত্র রমজানের মধ্যে মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ এবং পাকিস্তান।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সূচি অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে ১১ মার্চ। এছাড়া সিরিজের বাকি দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩ এবং ১৫ মার্চ।

সিরিজের সবগুলো ম্যাচ ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দিবা-রাত্রির ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টা ১৫ মিনিটে।

সিরিজ শেষে ১৬ এপ্রিল পাকিস্তান ক্রিকেট দল ঢাকা ত্যাগ করবে।

২০১৫ সালের এপ্রিলে সর্বশেষ বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান।

গত বছরের জুলাইয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সর্বশেষ বাংলাদেশ দল পাকিস্তান সফর করেছিল। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।

সিরিজ সূচি
প্রথম ওয়ানডে: ১১ এপ্রিল
দ্বিতীয় ওয়ানডে: ১৩ এপ্রিল
তৃতীয় ওয়ানডে: ১৫ এপ্রিল।



শেয়ার করুন :