র‌্যাংকিংয়ে তাইজুলের উন্নতি, অবনতি মুশফিক-শান্তর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৩ জুলাই ২০২৫
র‌্যাংকিংয়ে তাইজুলের উন্নতি, অবনতি মুশফিক-শান্তর

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে বোলিং তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। দুই ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠেছেন তিনি। টেস্ট র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৫ উইকেট নেন তাইজুুল। বল হাতে দারুণ পারফরমেন্সের সুবাদে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার। ৬৭১ রেটিং নিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে বোলারদের মধ্যে সেরা র‌্যাংকিংয়ে আছেন তাইজুল।

জ্বরের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় টেস্টে খেলতে নেমে এক ইনিংস বল করে উইকেটশূন্য থাকেন তিনি। তাই তিন ধাপ পিছিয়ে ২৫তম স্থানে নেমে গেছেন মিরাজ।

এছাড়া ব্যাটিং তালিকায় অবনতি হয়েছে বাংলাদেশের মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের ৩৫ ও ২৬ রান করেন মুশফিক। এক ধাপ পিছিয়ে ২৯তম স্থানে নেমে গেছেন মুশি।

সিরিজের প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরিতে ২১ ধাপ উন্নতি হয়েছিল শান্তর। তবে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৮ ও ১৯ রান করায় পাঁচ ধাপ পিছিয়ে ৩৪তম স্থানে নেমে গেছেন তিনি।

টেস্ট অলরাউন্ডার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের মিরাজ। এ তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। আর ব্যাটিং তালিকায় ইংল্যান্ডের জো রুট এবং বোলিং তালিকায় ভারতের জসপ্রিত বুমরাহ শীর্ষে আছেন।



শেয়ার করুন :