সিরিজের একমাত্র টেস্ট খেলতে জিম্বাবুয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দল। দেশটির উদ্দেশ্যে বুধবার জাতীয় দলের দ্বিতীয় বহর ঢাকা ত্যাগ করে। এর আগে প্রথম ব্যাচটি ইতিমধ্যে জিম্বাবুয়েতে পৌঁছেছে।
জিম্বাবুয়েগামী দ্বিতীয় বহরটি বাংলাদেশ সময় দুপুর ২টার একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। বহরে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ মিলে মোট ১২ জন সদস্য ছিলেন।
খেলোয়াড়দের মধ্যে ছিলেন- তাওহিদ হৃদয়, অমিত হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, রবিউল হক। কোচিং স্টাফের সদস্যরাও এই দলের সঙ্গে ভ্রমণ করেছেন।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, পেসার নাহিদ রানা এবং ফাস্ট বোলার তাসকিন আহমেদকে দল থেকে বাইরে রাখা হয়েছে।
এদিকে, সফরের জন্য জাতীয় সেটআপে ফিরেছেন পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। পাকিস্তানের বিপক্ষে আগের টেস্ট সিরিজে সুযোগ না পাওয়া রবিউলও জাতীয় দলে ডাক পেয়েছেন।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট শেষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
বাংলাদেশ টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম ভূইয়া (অঙ্কন), তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক।
