হার দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১৫ জুলাই ২০২৬
হার দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৩২ রানে হেরে গেছে তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ টি-টোয়েন্টি দল।

টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭০ রানের সংগ্রহ গড়েছিল স্বাগতিক জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ব্লেসিং মুজারাবানি এবং রিচার্ড এনগারাভারের বোলিং তোপে ১৯তম ওভারে ১৩৮ গুটিয়ে যায় বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নেমে ইয়াসির আলীর ৫৪ রানের ইনিংস ছাড়া আর কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান এসেছে মাহেদী হাসানের ব্যাট থেকে।

বাংলাদেশকে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে ৪টি করে উইকেট শিকার করেছেন ব্লেসিং মুজারাবানি এবং রিচার্ড এনগারাভা।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে ওপেনার ব্রায়ান বেনেট ৩০ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন। ৪ ওভারে ২৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন বাংলাদেশের নাহিদ রানা।

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট হারের পর ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতে টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করলো ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়ের দল।



শেয়ার করুন :