ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশের নারী বেসবলের নতুন ইতিহাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১৩ আগস্ট ২০২৬
ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশের নারী বেসবলের নতুন ইতিহাস

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্টারনেশনাল ওমেন্স বেসবল চ্যাম্পিয়নশীপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। ইন্দোনেশিয়ার বিপক্ষে ২৬-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী দল।

অসাধারণ এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের বেসবল ইতিহাসে আন্তর্জাতিক টুর্নামেন্টের নারী ইভেন্টে প্রথমবারের মতো জয় অর্জন করলো বাংলাদেশের নারী বেসবল দল।

নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়া দলের বিপক্ষে কঠিন ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে দারুণ আত্মবিশ্বাস দেখিয়েছে বাংলাদেশের নারীরা। শৃঙ্খলা ও দলীয় সমন্বয়ে ইন্দোনেশিয়াকে ২৬-০ ব্যবধানে পরাস্ত করে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

ঐতিহাসিক এই অর্জনে বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী বেসবল দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।


বিষয়ঃ

শেয়ার করুন :