কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে দাবায় চ্যাম্পিয়ন মোরসালিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২৮ আগস্ট ২০২৬
কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে দাবায় চ্যাম্পিয়ন মোরসালিন

কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে শুক্রবার (২৮ আগস্ট) দাবা ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। হোম অব বিএসপিএতে অনুষ্ঠিত দাবা ইভেন্টে মোরসালিন আহমেদ চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়া আশরাফুর রহমান মুরাদ রানারআপ ও জাহিদ মুনীর তৃতীয় হয়েছেন।

এবারের স্পোর্টস কার্নিভালে ৮টি ডিসিপ্লিনে মোট ১২টি ইভেন্টে অংশ নিচ্ছেন বিএসপিএর শতাধিক সদস্য। ইভেন্টগুলো হলো- ক্যারম একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, দাবা, শুটিং, আর্চারি, সাঁতার, কল ব্রিজ ও টোয়েন্টি নাইন। সবকটি খেলাই অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে।

শনিবার পল্টনের উডেন ফ্লোরে টেবিল টেনিসের একক ও দ্বৈত ইভেন্ট অনুষ্ঠিত হবে। এছাড়া হোম অব বিএসপিএতে হবে ক্যারম একক ও দ্বৈতের লড়াই।


বিষয়ঃ

শেয়ার করুন :