বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের ২০২৫ সালটি কেটেছে উত্থান-পতনের মধ্য দিয়ে। বেশ কিছু সেরা পারফরমেন্স দেখা গেলেও ধারাবাহিকতার অভাব ছিল। তবে ২০২৬ সালে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে থাকবে বাংলাদেশ দল।
আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৬ সাল বাংলাদেশের সামনে বেশ ব্যস্ত সময়। গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সিরিজ এবং বহুজাতিক টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করবে টাইগাররা।
২০২৬ সালে ১০টি টেস্ট, ২৩টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এছাড়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলবে টাইগাররা। নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করলে ম্যাচের সংখ্যা আরও বাড়বে।
বিপিএল শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে বছর শুরু করবে বাংলাদেশ। ফেব্রুয়ারি-মার্চে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে ভারত এবং শ্রীলঙ্কা। বিশ্বকাপের পর মার্চ-এপ্রিলে পাকিস্তানের সাথে একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজে দু’টি টেস্টের সাথে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ রয়েছে।
পাকিস্তান সিরিজের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। মে মাসে সংক্ষিপ্ত বিরতির পর জুন মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
পুরুষ দলের পাশাপাশি বাংলাদেশ নারী ক্রিকেট দলেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজ রয়েছে।
২০২৬ সালে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার
পুরুষ দলের সূচি
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফেব্রুয়ারি-মার্চ (ভারত ও শ্রীলঙ্কা)
পাকিস্তানের বাংলাদেশ সফর
মার্চ-এপ্রিল : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর
এপ্রিল : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
জুন : ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি
বাংলাদেশের জিম্বাবুয়ে সফর
জুলাই : ২ টেস্ট, ৫ ওয়ানডে
বাংলাদেশের আয়ারল্যান্ড সফর
আগস্ট : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
আগস্ট : ২ টেস্ট
ভারতের বাংলাদেশ সফর
সেপ্টেম্বর : ৩ ওয়ানডে
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর
অক্টোবর-নভেম্বর : ২ টেস্ট
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর
নভেম্বর-ডিসেম্বর : ২ টেস্ট, ৩ ওয়ানডে
নারী দলের সময় সূচি
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব
জানুয়ারি-ফেব্রুয়ারি
শ্রীলঙ্কার বাংলাদেশ সফর
এপ্রিল : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
জুন-জুলাই
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
অক্টোবর : ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি
বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
ডিসেম্বর: ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি।
