ঘরের মাঠে পাকিস্তান-ভারত-অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০০ পিএম, ০২ জানুয়ারি ২০২৬
ঘরের মাঠে পাকিস্তান-ভারত-অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ

২০২৬ সালে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ ক্রিকেট দল। সূচি অনুযায়ী পাকিস্তান, ভারত এবং অস্টেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

শুক্রবার (২ জানুয়ারি) ২০২৬ সালে ঘরের মাঠে সকল সিরিজের সূচি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালে ঘরের মাঠে মোট ৭টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।

সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল। এরপর মে মাসে দুই ম্যাচ টেস্ট খেলবে তারা।

এপ্রিল-মে মাসে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এছাড়া জুনে একই ফরম্যাটে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

এরপর সেপ্টেম্বরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসবে ভারত। আর বছরের শেষ দিকে অক্টোবরে দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

এদিকে, বছর জুড়ে ঘরের মাঠে সকল আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের সূচি প্রকাশ করলেও ম্যাচগুলোর ভেন্যু চূড়ান্ত করেনি বিসিবি।

২০২৬ সালে বাংলাদেশের দ্বিপাক্ষিক হোম সিরিজের সূচি:

বাংলাদেশ বনাম পাকিস্তান : ৩টি ওয়ানডে
প্রথম ওয়ানডে: ১২ মার্চ, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে: ১৪ মার্চ, ২০২৬
তৃতীয় ওয়ানডে: ১৬ মার্চ, ২০২৬

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
প্রথম ওয়ানডে: ১৭ এপ্রিল, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে: ২০ এপ্রিল, ২০২৬
তৃতীয় ওয়ানডে: ২৩ এপ্রিল, ২০২৬

প্রথম টি-টোয়েন্টি: ২৭ এপ্রিল, ২০২৬
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ এপ্রিল, ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি: ২ মে, ২০২৬

বাংলাদেশ বনাম পাকিস্তান: ২টি টেস্ট
প্রথম টেস্ট: ৮-১২ মে, ২০২৬
দ্বিতীয় টেস্ট: ১৬-২০ মে, ২০২৬

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া: ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
প্রথম ওয়ানডে: ৫ জুন, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে: ৮ জুন, ২০২৬
তৃতীয় ওয়ানডে: ১১ জুন, ২০২৬

প্রথম টি-টোয়েন্টি: ১৫ জুন, ২০২৬
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৮ জুন, ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি: ২০ জুন, ২০২৬

বাংলাদেশ বনাম ভারত: ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
প্রথম ওয়ানডে: ১ সেপ্টেম্বর, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে: ৩ সেপ্টেম্বর, ২০২৬
তৃতীয় ওয়ানডে: ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রথম টি-টোয়েন্টি: ৯ সেপ্টেম্বর, ২০২৬
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১২ সেপ্টেম্বর, ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি: ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: ২টি টেস্ট
প্রথম টেস্ট: ২৮ অক্টোবর-১ নভেম্বর, ২০২৬
দ্বিতীয় টেস্ট: ১৬-২০ মে, ২০২৬

বাংলাদেশ ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’:
২টি চারদিনের ম্যাচ ও ৩টি ওয়ানডে (মে, ২০২৬)।



শেয়ার করুন :