বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের একজন সহ-সভাপতি ও দুইজন নির্বাহী সদস্য পদত্যাগ করেছেন। তারা হলেন- সহ-সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা এবং দুই নির্বাহী সদস্য- সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও হাবিবুর রহমান জামিল।
এশিয়ান গেমস শেষ হওয়ার প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে আলোচনার মাঝে একই দিনে একজন সহ-সভাপতিসহ তিনজন পদত্যাগ করলেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তিনজনের পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছন অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা। তিনি জানান, সহ-সভাপতি শুক্লা, সদস্য জামিল এবং সাব্বির সাহেবের চিঠি (পদত্যাগপত্র) পেয়েছি। এখন গঠনতন্ত্র ও আইওসি’র নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
গত বছর ৩০ নভেম্বর বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের বর্তমান কমিটির নির্বাচন হয়েছে। চার বছর মেয়াদী কমিটির এক বছর না যেতেই তিনজনের সরে দাঁড়ানোর ঘটনা ঘটলো। যদিও পদত্যাগপত্রে তিনজনই নিজস্ব কারণ উল্লেখ করেছেন বলে জানা গেছে।
