শেরপুরে আলোকচিত্রী শাহরিয়ার রিপন স্মৃতি দাবা প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে আলোকচিত্রী শাহরিয়ার রিপন স্মৃতি দাবা প্রতিযোগিতা

শেরপুরে আলোকচিত্রী শাহরিয়ার রিপন স্মৃতি দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) শহরের একটি কমিউনিটি সেন্টারের হলরুমে এই প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রভাষক শফিউল আলম চাঁন। শাহরিয়ার তানজিম ফাউন্ডেশনের আয়োজনে প্রতিযোগিতাটি আন্তর্জাতিক আইনে পরিচালনা করা হয় এবং এসময় শেরপুর ও জামালপুর জেলার ৬২ জন দাবারু অংশ নেন।

বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে ট্রফি, মেডেল ও প্রাইজ মানি দেওয়া হয়। এছাড়াও দশম স্থান পর্যন্ত মেডেল ও প্রাইজমানি দেয়ার সাথে সাথে বাকি সকল প্রতিযোগিকেও মেডেল দেওয়া হয়।

অন্যান্যের মধ্যে আয়োজক কমিটির সদস্য মো. আতিউর রহমান স্বপন, মিজানুর রহমান সিটি, আসিফ আদনান অভি, আরিক আহমেদ শাহরিয়ার ও রিজভী আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে শহরের ‘নির্ঝর চাইনিজ এন্ড কাবাব ডিস’ এর হারমনি হলরুমে এই প্রতিযোগিতাকে সামনে রেখে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা।

এ সময় দাবা প্রতিযোগিতা উপলক্ষে প্রেস ব্রিফিং করেন আয়োজক কমিটির সদস্য মো. আতিউর রহমান স্বপন। প্রতিযোগিতাটির ব্যবস্থাপনায় রয়েছে নির্ঝর চাইনিজ এন্ড কাবাব ডিস এবং শাহরিয়ার তানজিম ফাউন্ডেশন।

হাকিম বাবুল, শেরপুর/আরএস



শেয়ার করুন :