বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসন্ন আসরে অংশ নিতে ৯ জন ক্রিকেটারকে ছাড়পত্র (এনওসি) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিপিএলের এবারের আসরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দল পাকিস্তানের ১৫ জন ক্রিকেটারকে বাছাই করেছে।
২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বিপিএল। সিলিট ভেন্যু দিয়ে শুরু হবে চট্টগ্রাম ঘুরে ঢাকার মিরপুর জাতীয় স্টেডিয়ামে শেষ হবে।
পাকিস্তানের ১৫ জন ক্রিকেটারের মধ্যে ১১ জনকে সরাসরি চুক্তি করেছে দলগুলো। বাকি চারজন নিলাম থেকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
সরাসরি চুক্তিতে দল পাওয়া ১১ জন হলেন- সাইম আইয়ুব, মোহাম্মদ আমির, আবরার আহমেদ, উসমান খান, খাজা নাফে, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম, আকিফ জাভেদ, মোহাম্মদ নাওয়াজ ও সাহিবজাদা ফারহান।
নিলাম থেকে দল পাওয়া চারজন হলেন- ইহসানুল্লাহ, হায়দার আলী, মোহাম্মদ আখলাক ও জাহানদাদ খান। ৩০ নভেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বিপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে।
ইহসানুল্লাহ ও হায়দারকে এবার বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরি ‘সি’ কোটা থেকে নোয়াখালী এক্সপ্রেস দলে ভিড়িয়েছে। একই ক্যাটাগরি থেকে জাহানদাদকে ২০ হাজার মার্কিন ডলারে দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এছাড়া ১০ হাজার ডলারে ক্যাটাগরি ‘ডি’ থেকে আখলাককে দলে নিয়েছে রংপুর রাইডার্স।
যে ৯ জন ক্রিকেটারকে বিপিএলে খেলার জন্য পিসিবি ছাড়পত্র পেয়েছেনে, তারা হলেন- মোহাম্মদ নাওয়াজ, হুসেইন তালাত, ইহসানুল্লাহ, হায়দার আলী, আবরার আহমেদ, খাজা নাফে, সালমান ইরশাদ, ফাহিম আশরাফ ও সাহিবজাদা ফারহান।
