রুবেল হোসেনকে সংবর্ধনা দিবে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১৯ এপ্রিল ২০২৬
রুবেল হোসেনকে সংবর্ধনা দিবে বিসিবি

বাংলাদেশ ক্রিকেটের ফাস্ট বোলার রুবেল হোসেনকে সংবর্ধনা দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২০ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে মিরপুর স্টেডিয়ামের রুবেল হোসেনকে সম্মানিত করবে তামিম ইকবালের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড।

রবিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বলা হয়, জাতীয় দলের হয়ে ১২ বছরের সেবা দেওয়া রুবেল হোসেন সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৩ উইকেট নেওয়া পেসার রুবেলকে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সম্মানিত করা হবে।

চলতি মাসের ১৫ এপ্রিল (বুধবার) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন টাইগার পেসার রুবেল হোসেন। যদিও দেশের জার্সিতে ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা রুবেল সর্বশেষ ২০২১ সালে ১ এপ্রিল ম্যাচ (টি-টোয়েন্টি) খেলেছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও ঘরোয়া ক্রিকেট খেলা ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন রুবেল হোসেন। সাবেক এই টাইগার পেসার দেশের হয়ে বল হাতে ২৭ টেস্টে ৩৬, ১০৪ ওয়ানডে ম্যাচে ১০২ এবং ২৮ টেস্ট খেলে ২৭টি উইকেট শিকার করেছেন।



শেয়ার করুন :