বিসিবির ভোটার তালিকায় যুক্ত হলো ১৫ ক্লাব ও পাঁচ জেলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৫
বিসিবির ভোটার তালিকায় যুক্ত হলো ১৫ ক্লাব ও পাঁচ জেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ ২০২৫ নির্বাচনে চূড়ান্ত কাউন্সিলারশিপে যুক্ত হয়েছে বাদ পড়া ১৫ ক্লাব এবং পাঁচ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি। মোট ১৯২ জন কাউন্সিলারের মধ্যে নরসিংদী থেকে কোন প্রতিনিধি নেই। অর্থাৎ, নির্বাচনে মোট ১৯১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর্র) বিকেলে ওয়েবসাইটে এবং সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বিসিবি।

তামিম ইকবালের কাউন্সিলারশিপ নিয়ে আপত্তি জানালেও শুনানিতে তা টেকেনি। এছাড়া বিতর্ক থাকলেও বাদ দেওয়া ১৫টি ক্লাবকে ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে।

এর আগে ২৩ সেপ্টেম্বর খসড়া তালিকায় বিতর্ক থাকায় ১৫টি ক্লাবকে পূণরায় কাগজপত্র দিতে বলা হয়েছিল। এছাড়া জেলা থেকে ফরম জমা না হওয়ায় ছয়টি জেলা- নরসিংদী, সিলেট, নওগাঁ, বগুড়া, পাবনা এবং সিরাজগঞ্জের ঘর ফাঁকা রাখা হয়েছিল।

চূড়ান্ত ভোটার তালিকায় বিতর্কিত ১৫টি ক্লাব এবং ছয়টি জেলার মধ্যে পাঁচ জেলার কাউন্সিলারশিপ দেওয়া হয়েছে। বাদ পড়েছে শুধু নরসিংদী জেলা।

চূড়ান্ত ভোটার তালিকায় দেওয়ায় এখন শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হবে পরিচালক পদে মনোনয়ন ফরম বিতরণ। সবকিছু থেকে ৬ অক্টোবর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



শেয়ার করুন :