বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে অংশ নেওয়া পাঁচ দলের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গভর্নিং কাউন্সিলের নিশ্চিত করা ফ্র্যাঞ্চাইজিগুলো নাম জানিয়েছে বিসিবি।
বিপিএলের দলগুলোর নাম নিশ্চিত করতে পেরে আনন্দিত গভর্নিং কাউন্সিল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে বিসিবি এ তথ্য জানিয়েছে।
ফ্র্যাঞ্চাইজি নিবন্ধন ও মূল্যায়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে অনুমোদন দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিপিএলে পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম হলো- ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটানস।
১৭ নভেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। বিপিএলের ১২তম আসর শুরু হবে ১৯ ডিসেম্বর এবং ১৬ জানুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে।
