বিসিবি সভাপতি ‘শীঘ্রই ফিরে আসবেন’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
বিসিবি সভাপতি ‘শীঘ্রই ফিরে আসবেন’

পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে অস্ট্রেলিয়া গিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে তিনি শীঘ্রই ফিরে আসবেন বলে জানিয়েছেন বিসিবি একজন পরিচালক।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে স্যোশাল মিডিয়া ছাড়াও বেশ কিছু সংবাদ মাধ্যমের আমিনুল ইসলাম বুলবুলের ‘দেশ ছাড়ার’ বিষয়টি ফলাও করে প্রচার করা হয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে হলে বিসিবি বসের অস্ট্রেলিয়ার যাওয়া তথ্য নিশ্চিত হওয়া যায়।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পরিবার অস্ট্রেলিয়ায় বসবাস করেন। বিসিবিতে যোগ দেওয়ার আগেও সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও অস্ট্রেলিয়ায় ছিলেন। তবে জাতীয় নির্বাচনের পরপরই তার এমন সফর নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে।

অনেকের ধারণা তিনি হয়তো আর ফিরবেন না। তবে বিসিবির একজন পরিচালক স্পোর্টসমেইলকে জানান, পরিবারের সাথে সময় কাটিয়ে শীঘ্রই দেশে ফিরবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আমিনুল ইসলাম বুলবুলের দেশে ফেরার তথ্য জানালেও ঠিক কবে নাগাদ ফিরবেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিদেশে থাকলেও অনলাইনে সক্রিয় থাকবেন বলে বাকি পরিচালকদের জানিয়েছেন তিনি।



শেয়ার করুন :