ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে দলে অন্তর্ভুক্ত করলো বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে জয় পাওয়া প্রথম ম্যাচে লেগ স্পিনার রিশাদ হোসেন একাই নিয়েছেন ৬ উইকেট।
রোববার (১৯ অক্টোবব) দলে নাসুম আহমেদকে যুক্ত করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড দাঁড়ালো এখন ১৭ সদস্যে।
নাসুমকে যুক্ত করায় বাংলাদেশ দলে বিশেষজ্ঞ স্পিনার এখন চারজন। নাসুম তার ওয়ানডে ক্যারিয়ারের ১৮ ম্যাচে সর্বশেষ খেলেছেন গত বছর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ৪.৪৮ ইকোনমি গড়ে মোট ১৬ উইকেট শিকার করেছেন ৩০ বছর বয়সী নাসুম আহমদে।
শনিবার মিরপুরের প্রথম ম্যাচে জয়ের পর সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি একই ভেন্যুতে যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ওয়ানডে দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, হাসান মাহমুদ এবং নাসুম আহমেদ।
