সোবহানার সেঞ্চুরি ও জ্যোতির দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ২২০

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১১ অক্টোবর ২০২৬
সোবহানার সেঞ্চুরি ও জ্যোতির দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ২২০

অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে ক্যারিয়ারের প্রথমবারের মতো ওয়ানডে সেঞ্চুরি করলেন সোবহানা মোস্তারি। একই সাথে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির লড়াকু ইনিংসে ৬ উইকেটে ২২০ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

রবিবার (১১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পরে বাংলাদেশ। অস্টম ওভারেই দলীয় ৮ রানে চার উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং সোবহানা মোস্তারির দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় টাইগ্রেসরা।

সোবহানা মোস্তারি ১৩৮ বলে ১১৮ রান করে সাজঘরে ফিরেন। ক্যারিয়ারের ৩৫তম ওয়ানডে ম্যাচে প্রথমবারের মতো সেঞ্চুরি করেন তিনি। ১৩৮ বলে ১৮টি চার মারলেও তার ইনিংসে কোন ছক্কা ছিল না। এর আগে ওয়ানডে ক্যারিয়ারের তিনটি ফিফটি রয়েছে মোস্তারির।

অন্যদিকে, শুরুতেই দলের চার ব্যাটার চলে চাওয়ায় দলকে চাপ থেকে মুক্ত করতে ধৈর্যশীল ইনিংস খেলেন অধিনায়ক জ্যোতি। ১১৪ বল খেলে শেষ পর্যন্ত ৭৪ রানে অপরাজিত ছিলেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়কের ধৈর্যশীল এই ইনিংসে মাত্র ৭টি চারের মার ছিল।

বাকি ব্যাটারদের মধ্যে দুই অংকের ঘরে কেউ প্রবেশ করতে পারেননি। অবশ্য ওপেনার শারমিন সুলতানা ৫ এবং স্বর্ণা আক্তারের ৮ ছাড়া বাকি চার ব্যাটার ছিলেন শূন্যের কোটায়।

বিপরীতে বল হাতে বাংলাদেশের চার ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছে অস্ট্রেলিয়ার মেগান শুট।



শেয়ার করুন :