১০১ রানে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ, নেই ৩ উইকেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৬ মে ২০২৬
১০১ রানে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ, নেই ৩ উইকেট

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ২৬ ওভারে ৩ উইকেটে ১০১ রান করেছে স্বাগতিক বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং অভিষিক্ত তানজিদ হাসান তামিম ছাড়াও অভিজ্ঞ মুমিনুল হককে হারিয়েছে বাংলাদেশ।

শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলে খালি হাতে বিদায় নেন বাংলাদেশ ওপেনার মাহমুদুল হাসান জয়।

দ্বিতীয় উইকেটে ৪৪ রান যোগ করে শুরুর ধাক্কা সামাল দেন অভিষেক টেস্ট খেলতে নামা তানজিদ হাসান ও মুমিনুল হক। ভালো শুরু করেও তানজিদ ২৬ ও মুমিনুল ২২ রানে আউট হন। দু’জনই ৩টি করে চার মারেন।

তানজিদ হাসানের মাথার ‌‌‘ক্যাপ নম্বর ১০৯’

৬৩ রানে ৩ উইকেট পতনের পর ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম সেশন শেষ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। শান্ত ২৬ ও মুশফিক ১৮ রানে অপরাজিত আছেন।

বল হাতে পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ৩টি ও খুররম শাহজাদ ১টি উইকেট শিকার করেছেন।



শেয়ার করুন :