শ্রীলঙ্কার কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে প্রথম আসরের রানার্স-আপ পাকিস্তান ও নেদারল্যান্ডস। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
চারটি গ্রুপে বিভক্ত হয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নিচ্ছে। তবে নিরাপত্তার কারণে ভারতে খেলতে না চাওয়া বাংলাদেশকে বাদ দিয়েই বিশ্বকাপ খেলছে আইসিসি।
বিশ্বকাপে নিজেদের দল না থাকায় বাংলাদেশে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোন উত্তেজনায় নেই। অন্যদিকে, বিশ্বকাপ না খেলে তিন ম্যাচ দিয়ে মিরপুরে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ খেলছে বাংলাদেশ। আসরে মাত্র ৩টি দল হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টে আড়াই কোটি টাকার প্রাইজমানি দিচ্ছে।
বিশ্বকাপের প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সুপার এইট পর্বে খেলবে। সুপার এইটে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল। প্রত্যক গ্রুপের শীর্ষ দুই দল সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এরপর দুটি সেমি-ফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
