ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। সরাসরি কোয়াটার ফাইনালে খেলার বাংলাদেশ বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি না হওয়ায় সেমি-ফাইনালে উঠেছিল লিটন দাসরা। তবে সেখানে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে বিদায় নিলো বাংলাদেশ।
সেমি-ফাইনাল ম্যাচটিতেও হানা দিয়েছিল বৃষ্টি। টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচটি শেষ পর্যন্ত ১৩ ওভারে নির্ধারণ করা হয়। টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১১১ রানের পূঁজি গড়েছিল বাংলাদেশ। তবে এক ওভার বাকি রেখেই ৬ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান।
এর ফলে এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট (পুরুষ) দলের সোনা জয়ের স্বপ্ন শেষ হয়েছে গেছে। তবে এখন বাংলাদেশের সামনে এশিয়ান গেমস বাংলাদেশের ক্রিকেট দলের সামনে ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে। দ্বিতীয় সেমি-ফাইনালে ভারত–শ্রীলঙ্কা ম্যাচের হেরে যাওয়া দলের বিপক্ষে রবিবার ছেলেদের ক্রিকেটে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামবে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে ব্যর্থতার গন্ডি পেরুতে পারেনি লিটন কুমার দাসরা। শেষ দিকে তাওহিদ হৃদয়ের ২৫ বলে ৪২ ঝড়ো ইনিংস এবং ওপেনার সাইফ হাসানের ১৭ বলে ১৯ রানের ইনিংস ছাড়া বাকি সবাই ছিলেন এক অংকের ঘরে।
পাকিস্তানকে ১১২ রানের লক্ষ্য দিয়ে বোলিংটা অবশ্য নিয়ন্ত্রণেই রেখেছিল বাংলাদেশ। তবে মোস্তাফিজের করা দশম ওভারে ৫ বাউন্ডারিতে ২৩ রান তুলে বাংলাদেশের আশা শেষ করে দেয় পাকিস্তান। দুই ওভারে ফিজ দিয়েছেন দেন ৪১ রান। ১৫ বলে অপরাজিত ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে ৯ বল বাকি রেখেই পাকিস্তানকে ফাইনালে তুলেন আব্দুল সামাদ।
