ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) পাকিস্তোনের গুজরানওয়ালা শিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াকাস আলী নামে এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতার ওয়াকাস আলী কয়েক ডজন যুবককে ভুয়া ফুটবল দলের ছদ্মবেশে জাপানে মানবপাচার করার অভিযোগে মামলায় জড়িত।
এফআইএ মুখপাত্র জানিয়েছে, গুজরানওয়ালার কম্পোজিট সার্কেল অভিযান চালিয়ে ওয়াকাস আলীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ওয়াকাস আলী মানব পাচারের বেশ কয়েকটি মামলার ওয়ান্টেড ভুক্ত আসামী।
এফআইএ তদন্তসূত্রে জানতে পারে যে, ২০২৪ সালের জানুয়ারিতে ১৭ জনকে ফুটবলার হিসেবে জাল নথিপত্র সাজিয়ে জাপান পাঠিয়েছিলেন তিনি। ভিসা নিশ্চিত করতে পাকিস্তান ফুটবল ফেডারেশনের জাল নিবন্ধন কাগজপত্র এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারি করা একটি জাল অনাপত্তি সনদও (এনওসি) ব্যবহার করেছিলেন।
কর্মকর্তারা জানিয়েছে, জাপানে যাওয়া প্রত্যেক ব্যক্তি ৪ থেকে ৪.৫ মিলিয়ন টাকা এজেন্টকে দিয়েছিলেন। এছাড়া ২০২৫ সালে ওয়াকাস আলী ২২ জনের আরেকটি দল গঠন করেছিলেন, যাদেরকে একই জালিয়াতি পরিকল্পনার মাধ্যমে জাপানে পাঠিয়ে বলে অভিযোগ রয়েছে।
অভিযানের সময় এফআইএ জাল নথি, ফেডারেশনের জাল লেটার এবং অন্যান্য অপরাধমূলক উপাদান জব্দ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে এফআইএ গুজরানওয়ালায় ইতিমধ্যেই একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং তার বিস্তৃত নেটওয়ার্ক খুঁজে বের করতে কাজ করছে।
