কাভা কাপ: শ্রীলঙ্কার কাছে ৩-০ সেটে হেরে চতুর্থ বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২৮ অক্টোবর ২০২৫
কাভা কাপ: শ্রীলঙ্কার কাছে ৩-০ সেটে হেরে চতুর্থ বাংলাদেশ

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপের ব্রোঞ্জ মেডেল তথা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থ স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ। বাংলাদেশকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করে টুর্নামেন্টের তৃতীয় স্থান অধিকার করেছে শ্রীলঙ্কা। এবারের আসরে বাংলাদেশের এটাই প্রথম ৩-০ সেটে হার।

মঙ্গলবার (২৮ অক্টোবর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম সেটে বাংলাদেশকে ২৫-২০ ব্যবধানে হারায় শ্রীলঙ্কা। দ্বিতীয় সেটে দুই দলের মধ্যে তুমুল লড়াই হলেও ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।

দ্বিতীয় সেটে বাংলাদেশকে ২৫-২৩ ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। সর্বশেষ এবং তৃতীয় সেটে ২৫-২০ ব্যবধানে বাংলাদেশ হারিয়ে ৩-০ সেটে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।

লঙ্কানদের কাছে এমন হারের ফলে টুর্নামেন্টে চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। এর আগে ২৪ অক্টোবর রাউন্ড রবিন লিগের খেলায় দুই দলের সাক্ষাতে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কোন সেটেই নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ।



শেয়ার করুন :