ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি হলেন বাংলাদেশের চপল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৩ পিএম, ০৮ নভেম্বর ২০২৫
ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি হলেন বাংলাদেশের চপল

ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন চপল। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এশিয়ান আর্চারি কংগ্রেসের অনুষ্ঠিত নির্বাচনে ভোটের বিপুল ব্যবধানে তিনি নির্বাচিত হন।

নির্বাচনে ২৯-৯ ভোটের ব্যবধানে টানা পাঁচবারের এবং বর্তমান সভাপতি দক্ষিণ কোরিয়ার টমাস হানকে হারিয়ে সভাপতি নির্বাচিত হন চপল।

এর আগে দুই মেয়াদে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রথম সহ-সভাপতি ছিলেন চপল। কোরিয়ার বৃহৎ কোম্পানি হুন্দাই গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা টমাস হান ছিলেন সাধারণ সম্পাদক।

শুধুমাত্র একজন অভিজ্ঞ সংগঠকই নন, পৃষ্ঠপোষকও চপল। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব আর্চারিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

দুই মেয়াদে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রথম সহ-সভাপতি ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক চপল। এখন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি হলেন চপল।


বিষয়ঃ

শেয়ার করুন :