সফররত আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৭.২ ওভারে ১২৮ রানে ৬ উইকেট হারিয়েছে টাইগাররা।
ব্যাট করতে নেমে ইনিংসের সপ্তম ওভারের পঞ্চম বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। শতভাগ ফিটনেস না থাকলেও খেলতে নামা টাইগার অধিনায়ক ফিরেন ব্যক্তিগত ১৩ রানে। ২১ বলে ২ চারে তামিম এ ইনিংসে দলীয় ৩০ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে।
তামিম ফিরে যাওয়ার পর অপর ওপেনার লিটন কুমার দাসও বেশি দূর যেতে পারেননি। ব্যক্তিগত ২৬ রানে লিটন ফিরলে দলীয় ৬৫ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৩৫ বলে ২ চার ও এক ছক্কার নিজের ইনিংস সাজান লিটন।
তামিম-লিটন ফেরার পর নাজমুল হোসেন শান্তও হতাশ করেন। চট্টগ্রামের উইকেটে ১৬ বরে ২টি চারের মারে ১২ নিয়ে সাজঘরে ফিরেন তিনি। ফলে দলীয় ৭২ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
শান্ত ফেরার পর তাওহিদ হৃদয়ের সাথে জুটি গড়েন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বাকিদের ন্যায় সাকিবও হতাশ করেন। ৩৮ বল খেলে কোন চার বা ছয়ে মার না থাকা ইনিংসে ব্যক্তিগত ১৫ রানে ফিরেন সাকিব।
এছাড়া মুশফিকুর রহিম ১, আফিফ ৪ রানে ফিরলে ২৭.২ ওভারে ১২৮ রানেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
