বিশ্বকাপ দলে পরিবর্তন আনলো ব্রাজিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৮ জুন ২০২৬
বিশ্বকাপ দলে পরিবর্তন আনলো ব্রাজিল

ব্রাজিলের বিশ্বকাপ দলে পরিবর্তন আনা হয়েছে। ইনজুরি আক্রান্ত ওয়েসলির কারণে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ব্রাজিল। ওয়েসলির পরিবর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের নজড়ে থাকা আটালান্টার মিডফিল্ডার এডারসনকে ব্রাজিল বিশ্বকাপ দলে যুক্ত করা হয়েছে।

কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের মূল একাদশে রাইট-ব্যাক হিসেবে ওয়েসলির খেলার প্রত্যাশা করা হচ্ছিল। তবে শনিবার মিশরের বিপক্ষে ২-১ গোলে জয়ী প্রীতি ম্যাচটিতে ইনজুরিতে পড়েন তিনি।

ব্রাজিলের পক্ষ থেকে বলা হয়, বাম উরুর ইনজুরির কারণে ওয়েসলির আর বিশ্বকাপ খেলা হচ্ছে না। ফলে দলের সাথে যোগ দেন এডারসন।

২৬ বছর বয়সী এডারসন আসন্ন গ্রীষ্ককালীন ট্রান্সফারে ইউনাইটেডের প্রথম চুক্তিভুক্ত খেলোয়াড় হতে যাচ্ছেন। এ ব্যপারে আটালান্টার সাথে ইউনাইটেডের চুক্তিও চূড়ান্ত হয়েছে।

এখন পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন এডারসন। ২০ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে সতীর্থের ইনজুরির কারনে বদলী হিসেবে তিনি ব্রাজিল দলে যোগ দিতে যাচ্ছেন। সর্বশেষ ২০০৬ সালে বার্সেলোনা মিডফিল্ড এডমিলসনের পরিবর্তে একই কারণে মিনেইরো জাতীয় দলে যোগ দিয়েছিলেন।

ওয়েসলির পাশাপাশি ইনজুরির কারণে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এডার মিলিটাও, রডরিগো, এস্তেভাও। তবে ইনজুরিতে আক্রান্ত হলেও বিশ্বকাপ দলে রয়েছেন নেইমার জুনিয়র।



শেয়ার করুন :