৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে প্রথম ম্যাচে অপরাজিত ব্রাজিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১৪ জুন ২০২৬
৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে প্রথম ম্যাচে অপরাজিত ব্রাজিল

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অপরাজিত থাকলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করে দীর্ঘদিন ধরে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচ না হারার রেকর্ড ধরে রাখলো ব্রাজিল।

বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডের মালিক একমাত্র ব্রাজিলের। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ টানা ৯টি জয় পেয়েছে জার্মানি ও নেদারল্যান্ডস।

৯২ বছর ও টানা ২১ ফুটবল বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ১৭টিতে জিতেছে ও ৪টিতে ড্র করেছে ব্রাজিল। সর্বশেষ ১৯৩৪ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের কাছে ৩-১ গোলে হেরেছিল তারা।

বিশ্বকাপে ২৩বার অংগ্রহণের মধ্যে মাত্র ছয়বার নিজেদের উদ্বোধনী ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে ব্রাজিল। ১৯৯৪ সাল থেকে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ সাত দলের বিপক্ষে খেলা ৯ ম্যাচের মধ্যে ব্রাজিল মাত্র একটিতে জিতেছে। ওই ৯ ম্যাচের মধ্যে তারা একটিতে জয়, চারটি করে হার ও ড্রর স্বাদ নিয়েছে।

এবার চতুর্থবারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ড্র করলো ব্রাজিল। এর আগে ১৯৭৪, ১৯৭৮ এবং ২০১৮ সালের নিজেদের প্রথম ম্যাচ ড্র করেছিল তারা। ড্র করা ওই তিন আসরের একটিতেও ফাইনালে উঠতে পারেনি ব্রাজিল।

অন্যদিকে, বিশ্বকাপে সাতবার অংশগ্রহণের মধ্যে কখনোই নিজেদের উদ্বোধনী ম্যাচ জিততে পারেনি মরক্কো। তারা চারটি উদ্বোধনী ম্যাচ ড্র করেছে এবং তিনটিতে হেরেছে।



শেয়ার করুন :