নেপাল ফুটবল এসোসিয়েনের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। যার ফলে দেশটি যেকোন ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
ফিফা সর্ব নেপাল ফুটবল এসোসিযয়েশন (এএনএফএ)-কে পাঠানো এক চিঠিতে এমন তথ্য জানিয়েছে। বর্তমান ফিফা বিশ্বর্যাঙ্কিংয়ে ১৭৫ নম্বরে রয়েছে নেপালের পুরুষ ফুটবল। আর দেশটির নারী দলের র্যাঙ্কিং ৮৮তম।
চিঠিতে ফিফা জানিয়েছে, তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা নেপালি ফুটবলের পরিচালনা ব্যবস্থা নিয়ে এএনএফএ এবং দেশের ক্রীড়া প্রশাসনের সর্বোচ্চ সংস্থা নেপালের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের মধ্যে চলমান বিরোধের কথা উল্লেখ করেছে।
ফিফার মতে, একটি জাতীয় ফুটবল এসোসিযয়শনকে সরকারি সংস্থার হস্তক্ষেপমুক্ত ও স্বাধীনভাবে পরিচালিত হতে হবে। ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম এক চিঠিতে বলেছেন, বুধবার ফিফার আইন গুরুতরভাবে লঙ্ঘনের কারণে এএনএফএকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
এর আগে ২০২৬ সালের মার্চ মাসে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এএনএফএকে’ তিন মাসের জন্য স্থগিত করেছিল। ওই সময় সংস্থাটি এমন একটি নির্বাচনী প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছিল, যা ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনুমোদন করেছিল। পরে মে মাসে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
ফিফা আরও জানিয়েছে, যদি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল মার্চ মাসের সিদ্ধান্তগুলো প্রত্যাহার করে এবং এএনএফএ’কে তাদের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দেয়, তাহলে এই স্থগিতাদেশ তুলে নেওয়া হবে।
