ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে জাপান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৯ পিএম, ২৯ জুন ২০২৬
ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে জাপান

বিশ্বকাপে শেষ ৩২-এর ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করলো জাপান। ম্যাচের ২৯তম মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে লিড এনে দেনে কাইশু সানো।

জাপানের জার্সি গায়ে কাইশু সানোর এটাই প্রথম আন্তর্জাতিক গোল। মাঠের প্রায় অর্ধেক অংশ দৌড়ে এসে দূরপাল্লার শটে চোখ ধাধালো এক গোল করেন তিনি।

আক্রমণ-পাল্টা আক্রমণে চলছিল খেলা। এর মাঝে হঠাৎই মাঝ মাঠ থেকে একাই বল নিয়ে দূর থেকেই শট নেন সানো। আলিসনের মতো বিশ্বসেরা গোলকিপারেরও বুলেট গতির শট ঠেকাতে পারেনি। কোণাকুণি শটে সরাসরি গিয়ে ব্রাজিলের জালে জড়ায় বল।

গোল খেলে পিছিয়ে গেলেও বল দখলে এগিয়ে ছিল ব্রাজিল। প্রথমার্ধের ৬২ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল তারা। এর মধ্যে জাপানের গোলবারে ৮টি শট নিয়েছে, যার মধ্যে ৩টি টার্গেটের হলেও একটিতেও সফল হতে পারেনি।

বিপরীতে ৩৮ শতাংশ সময় বল দখলে রাখা জাপান ব্রাজিলের গোলবারে ৪টি শট নিয়েছিল, যার মধ্যে একটি টার্গেট শটেই সফলতা পেয়েছে তারা।

প্রথমার্ধে দুই দলই ২টি করে কর্নার কিক পেয়েছে। এছাড়া ব্রাজিল ১ বার এবং জাপান ৬বার ফাউল করেছে। যেখানে ব্রাজিলের খেলোয়াড়কে একবার এবং জাপানকে ২ বার হলুদ কার্ড দেখতে হয়েছে।



শেয়ার করুন :