বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৫ পিএম, ০৯ জুলাই ২০২৬
বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

কলম্বিয়া বনাম সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের রাউন্ড অব ১৬। বৃহস্পতিবার থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব।

বিশ্বকাপ সংখ্যা ৪৮ দলে উন্নীত হওয়ায় আগে তুলনামূলকভাবে কম প্রতিনিধিত্ব পাওয়া মহাদেশগুলোর জন্য সুযোগ বেড়েছিল। তবে কোয়ার্টার-ফাইনালের দলগুলোর তালিকার দিকে তাকালে সেই চিরচেনা চিত্রই ফুটে উঠেছে।

বিশ্বকাপের শেষ আটে উঠা দলগুলোর মধ্যে ছয়টিই ইউরোপের। ব্যতিক্রম শুধু বর্তমান চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা এবং মরক্কো।

কোয়ার্টার ফাইনালে লাইন-আপ
প্রথম কোয়ার্টার ফাইনাল
৯ জুলাই, ফ্রান্স বনাম মরক্কো, বস্টন, দিবাগর রাত ২টা।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল
১০ জুলাই, স্পেন বনাম বেলজিয়াম, লস এ্যাঞ্জেলস, দিবাগত রাত ১টা।

তৃতীয় কোয়ার্টার ফাইনাল
১১ জুলাই, ইংল্যান্ড বনাম নরওয়ে, মিয়ামি, দিবাগত রাত ৩টা

চতুর্থ কোয়ার্টার ফাইনাল
১২ জুলাই, আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড, কানসাস সিটি, সকাল ৭টা।

কোয়ার্টার ফাইনাল শেষে দুই সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৫ এবং ১৬ জুলাই। এরপর ১৯ জুলাই ফাইনাল লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের আসর।



শেয়ার করুন :