বিশ্বকাপ ফাইনালের জন্য ক্যাটাগরি-২-এর প্রায় ১২’শটি টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। যেখানে প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ৭,৩৮০ মার্কিন ডলার। ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মেটলাইফ স্টেডিয়মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জন্য শুক্রবার নিজস্ব ওয়েবসাইটে টিকিটগুলো বিক্রির জন্য উন্মুক্ত করেছে ফিফা। এর আগে ফাইনাল ম্যাচের টিকিট ‘সোল্ড আউট’ দেখানো হয়েছিল।
স্টেডিয়ামের পাঁচটি সাইডলাইন-সংলগ্ন টপ ডেক সেকশনে মোট ১,১৭৮টি আসন খালি দেখিয়ে টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে ফিফা।সেকশন ৩৪৪-এ ২৮২টি, সেকশন ৩৪৩-এ ২৯৯টি, সেকশন ৩৩৫-এ ১৩৯টি, সেকশন ৩৩৪-এ ৪৪৩টি এবং সেকশন ৩৩৩-এ ১৫টি আসন খালি দেখানো হয়।
এছাড়া ফিফা লোয়ার ডেকের সামনের সারির ক্যাটাগরি-১-এর ৬৮টি টিকিট বিক্রি করবে, যার মূল্য ধরা হয়েছে ১৯,৯৯৫ থেকে ৩২,৯৭০ মার্কিন ডলার।
একই সঙ্গে ট্রফি লাউঞ্জ, ট্রফি লাউঞ্জ এবং হসপিটালিটি প্যাকেজের কিছু টিকিটও অবশিষ্ট ছিল। এসব টিকিটের দাম যথাক্রমে ৩৪,৫০০ ও ৩২,৫০০ মার্কিন ডলার, যার মধ্যে খাবার ও পানীয় অন্তর্ভুক্ত রয়েছে।
আগে না দেখিয়ে হঠাৎ’ই কেন অতিরিক্ত টিকিটগুলো বিক্রির জন্য ছাড়া হয়েছে- এমন প্রশ্নে অবশ্য ফিফা কোনো মন্তব্য করেনি। যেখানে ফিফার অফিসিয়াল রিসেল মার্কেটপ্লেসে বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ৭,৪৪০.৫০ ডলার থেকে সর্বোচ্চ ১১,৪৯৯,৯৯৮.৮৫ মার্কিন ডলার পর্যন্ত চাওয়া হচ্ছে।
