সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৭ এএম, ১২ জুলাই ২০২৬
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ১২০ মিনিটের লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে জায়গা করে উঠেছে আর্জেন্টিনা। সেমিতে তাদের প্রতিপক্ষ এখন ইংল্যান্ড।

ম্যাচের ১০ম মিনিটে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের ৬৭তম মিনিটে দারুণ এক আক্রমণে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান ড্যান এনদোয়ে।

নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যদিও এর আগে বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড। ম্যাচের ৭২তম মিনিটে মিথ্যে ডাইভ দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে (লাল কার্ড) মাঠ ছাড়েন ব্রিল এমবোলো। ফলে তাকে ফাউলের অভিযোগে লিয়ান্দ্রো পারেদেসকে দেখানো হলুদ কার্ড বাতিল হয়ে যায়।

দশজনের দলে পরিণত হলেও আর্জেন্টিনার বিপক্ষে সমানতালে খেলে সুইজারল্যান্ড। তবে শেষ দিকে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আর পেরে উঠেনি।

ম্যাচের ১১৪তম মিনিটে ডি-বক্সে ২৫ গজ দূর থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। একজন কম নিয়েই ম্যাচের ১১৩তম মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতা ধরে রেখেছিল সুইজারল্যান্ড।

ম্যাচে অতিরিক্ত সময়ে ১২০+১ (যোগ করা সময়ে) আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোলটি করেন লাওতারো মার্তিনেজ। দল ৩-১ গোলে জয় পেলেও এ ম্যাচে কোন গোল পাননি লিওনেল মেসি।



শেয়ার করুন :