বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট চূড়ান্ত, কোন ম্যাচ কখন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪০ এএম, ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট চূড়ান্ত, কোন ম্যাচ কখন

প্রথমবারের মতো ৪৮ দলের ফিফা বিশ্বকাপ প্রায় শেষ পর্যায়ে। কোয়ার্টার ফাইনাল শেষে এখন আসরের চার সেমি-ফাইনালিস্ট চূড়ান্ত হয়েছে। দুই সেমিফাইনাল থেকে নির্বাচিত হবে শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ের দুই দল।

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দলই এবারের বিশ্বকাপে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে। যা বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোন ঘটনা। দলগুলো হলো- ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড।

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে স্পেন এবং মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফ্রান্স সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে।

অন্যদিকে, নরওয়েকে ২-১ গোলে হারিয়ে ইংল্যান্ড এবং সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সেমিফাইনাল লড়াইয়ে ১৫ জুলাই রাত ১টায় (বাংলাদেশ সময়) ডালাসে মুখোমুখি হবে ফ্রান্স এবং স্পেন। এছাড়া পর ১৬ জুলাই আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খেলতে মাঠে নাবে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড।

দুই সেমিফাইনাল ম্যাচের জয়ী দল ২০ জুলাই রাত ১টায় (বাংলাদেশ সময়) নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম ফাইনাল লড়াইয়ে মাঠে নামবে।

ফাইনাল ম্যাচের আগে ১৯ জুলাই অনুষ্ঠিত হবে সেমিফাইনালে হেরে যাওয়া দুইদলের মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

সেমিফাইনাল সূচি
১৫ জুলাই : ফ্রান্স বনাম স্পেন, রাত ১টা
১৬ জুলাই : আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, রাত ১টা।



শেয়ার করুন :