২০২২ ও ২০২৪ সালে চ্যাম্পিয়ন হওয়া দল এবার ভারতের কাছে সাফ ফাইনালে ৩-১ গোলে হারলো বাংলাদেশ। এটি মোটেও ভালো খেলে হার নয়, বরং দলের দীর্ঘদিনের অস্থিরতা ও অব্যবস্থাপনারই প্রতিফলন।
দলের এমন বাজে অবস্থার অন্যতম কারণ কোচ পিটার বাটলার। তার সঙ্গে খেলোয়াড়দের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভালো যাচ্ছে না।
২০২২ ও ২০২৪ সালের সাফের সেরা গোলরক্ষক রূপনা চাকমাকে খেলানো হয়নি। দলের এক সময়কার ভরসা মনিকা চাকমাকে নিয়ে পিটার বাটলার প্রকাশ্যেই মন্তব্য করেছেন যে, তাকে দলে চলে না।
দেশে আফঈদাকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে ভারত গিয়ে অধিনায়কও পরিবর্তন করা হয়। শৃঙ্খলা ও পারফরম্যান্সের অজুহাতে অভিজ্ঞ স্বপ্না রানী ও মুনকি আক্তারকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
বাটলারের আগের ঘটনাগুলোও অনেকের জানা। দুইবারের সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনসহ অন্তত ছয়জন খেলোয়াড়কে ছাঁটাই করেছেন এই পিটার বাটলার।
বাটলারের আগের ঘটনাগুলোও অনেকের জানা। দুইবারের সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনসহ অন্তত ছয়জন খেলোয়াড়কে ছাঁটাই করেছেন এই পিটার বাটলার।
সাফে গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-০ গোলে হারের পর কোচ পিটার বাটলার দলের কিছু ফুটবলারের অতিরিক্ত আত্মতুষ্টি ও পেশাদারত্বের অভাব নিয়ে কঠোর সমালোচনা করেছেন। বলেন, “দলের কিছু খেলোয়াড় নিজেদের বড় তারকা মনে করেন এবং মাঠে সঠিক মনোভাব নিয়ে খেলতে নামেন না।”
কোচ বাটলারের এমন মন্তব্যই প্রমাণ করে দলে ভেতর কত বড় সমস্যা চলছে!
কোচ বাটলারের এমন মন্তব্যই প্রমাণ করে দলে ভেতর কত বড় সমস্যা চলছে!
দলের এত সমস্যা তৈরি করেও কোচ রয়েছেন পুরোপুরি নির্ভার। কোনো জবাবদিহিতা নেই। নারী দলের প্রায় সব সিদ্ধান্তই বাস্তবায়ন করেন পিটার, তার সিদ্ধান্তের উপর কথা বলার মতো কেউ নেই।
খোদ বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও নারী ফুটবল নিয়ে পিটারের সিদ্ধান্তের বাইরে যেতে পারেন না বলে অভিযোগ রয়েছে। নারী উইংয়ের প্রধান মাফুজা আক্তার কিরণও মেনে নেন সবকিছু।
সাংবাদিকরা প্রশ্ন করলে সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান পিটার বাটলার, তবুও তিনিই ‘পেশাদার’ হিসেবে প্রতিষ্ঠিত।
সাফে সবচেয়ে শক্তিশালী দল ছিল বাংলাদেশ। ২০২২ সালে শিরোপা জিতেছে। ২০২৪ সালের সাফের মাত্র দুই মাস আগে কোচ হিসেবে যোগ দেন পিটার বাটলার, সেই টুর্নামেন্টও বাংলাদেশ জেতে। তবে সমস্যার শুরু সেখান থেকেই, যা এখনো চলমান।
দলের ভেতরের গুঞ্জন- আগামী এক বছরের মধ্যে এই সাফে থাকা অন্তত তিনজন খেলোয়াড়কে দলের বাহিরে রাখবে কোচ পিটার বাটলার। প্রশ্ন হলো- পিটার বাটলার কি একাই সব সিদ্ধান্ত নেন, নাকি তাকে দিয়ে এসব করানো হয়?

মোশারফ হোসাইন