ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারছেন না আলকারাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২৫ এপ্রিল ২০২৬
ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারছেন না আলকারাজ

কব্জির ইনজুরির কারণে এ বছর ফ্রেঞ্চ ওপেনে খেলা হচ্ছে না দুইবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজের। ডান কব্জির পরীক্ষার ফল পাওয়ার পরই ক্লে কোর্ট মৌসুম থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন আলকারাজ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলকারাজ বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে বিচক্ষণ পদক্ষেপ হলো সতর্ক থাকা এবং রোম বা রোলা গ্যাঁরোতে অংশ না নেওয়া। এটা আমার জন্য কঠিন সময়, কিন্তু আমি নিশ্চিত আমরা এখান থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসব।

তিনি জানান, কবে এবং কোথায় তিনি আবার কোর্টে ফিরবেন, তা নির্ধারণের আগে তিনি এবং তার দল পুনর্বাসন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।

গত সপ্তাহে বার্সেলোনার ওপেনের প্রথম রাউন্ডে আলকারাজ ইনজুরিতে পড়েন। ওই ম্যাচে তিনি ওটো ভারটানেনকে পরাজিত করলেও টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন।

২২ বছর বয়সী গত ১৭ এপ্রিল মাদ্রিদ মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। ওই সময়ই তার ফ্রেঞ্চ ওপেনে অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছেল।

জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব দেখান আলকারাজ। এবারের মৌসুমে তিনি দোহা ওপেনেরও শিরোপা জয় করেছেন।

১২ এপ্রিল মন্টে কার্লো মাস্টার্স ফাইনালে ইয়ানিক সিনারের কাছে পরাজিত হয়ে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি হারিয়েছেন আলকারাজ। বর্তমানে তিনি র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছেন।

সাতবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী আলকারাজ ২০২৪ ও ২০২৫ সালে পরপর দুই বছর ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয় করেছেন। গত বছর সিনারের বিপক্ষে ফাইনালে তিনটি চ্যাম্পিয়নীপ পয়েন্ট রক্ষা করে তিনি জয় ছিনিয়ে নিয়েছিলেন। এই দুজনের ফাইনালটি ছিল ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে সবচেয়ে লম্বা সময়ের ফাইনাল।


বিষয়ঃ

শেয়ার করুন :