নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন কাজী সাইফ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন কাজী সাইফ

নারায়ণগঞ্জে আশরাফুর রহমান মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় কাজী সাইফ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ৭ ম্যাচে ৬.৫ নিয়ে এ কৃতিত্ব অর্জন করেন সাইফ। অন্যদিকে, ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে জাবেদ আল আজাদ প্রথম রানারআপ এবং নিলয় দেবনাথ দ্বিতীয় রানারআপ হয়েছেন।

চারজন সমান ৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিংয়ে চর্তুথ থেকে সপ্তম হয়েছেন যথাক্রমে ক্যান্ডিডেটমাস্টার আজমাইন পারভেজ সায়র, ক্যান্ডিডেটমাস্টার আবু হানিফ, সিয়াম চৌধুরী ও মোহাম্মদ মোকসেদ খান।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। নারায়ণগঞ্জ হেরিটেজ স্কুলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শ্রীলঙ্কার একজনসহ মোট ৩৬ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। ১২ জন খেলোয়াড়কে অর্থ পুরস্কার প্রদান করা হয়।



শেয়ার করুন :