ক্রিকেটারদের সাথে বৈঠকে বিসিবি সভাপতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৪ এএম, ১৯ আগস্ট ২০২৫
ক্রিকেটারদের সাথে বৈঠকে বিসিবি সভাপতি

বাংলদেশ জাতীয় দলের ক্রিকেটারদের সাথে বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। হোটেল সোনারগাঁও-এ বিসিবি সভাপতির এ বৈঠকে জাতীয় দলের ক্রিকেটাররা উপস্থিত রয়েছেন।

মঙ্গলবার (১৯ আগষ্ট) বেলা ১০টা থেকে শুরু হয়েছে এ বৈঠক। তার আগেই নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহীমসহ জাতীয় দলের ক্রিকেটাররা হাজির হয়েছেন। সবার আগে হাজির হন মুশফিকুর রহীম।

বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো খেলোয়াড়দের সাথে আনুষ্ঠানিক বৈঠকে বসলেন আমিনুল ইসলাম। জানা গেছে, এই বৈঠকে ক্রিকেটারদের শৃঙ্খলা জনিত বিষয় ছাড়াও নানা বিষয়ে দিক-নির্দেশনা দেবেন বিসিবি বস।

সোমবার অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল। অস্ট্রেলিয়ায় পরিবারের সাথে সময় কাটিয়ে দেশে ফিরার পর দিনই ক্রিকেটারদের সাথে বৈঠকে বসলেন তিনি।



শেয়ার করুন :