ক্রীড়া সাংবাদিকদের জন্য বিসিবির বৃত্তি প্রকল্প

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১১ পিএম, ০৫ এপ্রিল ২০২৬
ক্রীড়া সাংবাদিকদের জন্য বিসিবির বৃত্তি প্রকল্প

দেশের ক্রীড়া সাংবাদিকদের জন্য বৃত্তি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রীড়া সাংবাদিকতার উন্নয়ন ও পেশাদারিত্ব বাড়াতে বিসিবি এ কর্মসূচি চালু করতে যাচ্ছে।

শনিবার (০৪ এপ্রিল) বিসিবির বর্তমান কমিটির চতুর্থ বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ক্রীড়া গণমাধ্যমের বিকাশ ও পেশাদারিত্বের মান উন্নয়নের লক্ষ্যে বিসিবি ক্রীড়া সাংবাদিকদের জন্য একটি বৃত্তি কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
sportsmail24
শনিবার (৪ এপ্রিল) বিসিবি বোর্ড সভায় উপস্থিত পরিচালকরা, ছবি- বিসিবি

ক্রীড়া সাংবাদিকদের জন্য এই প্রকল্প চালুর সিদ্ধান্ত ছাড়াও বোর্ড সভায় আরও বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে বিসিবি। সাংবাদিকদের পাশাপাশি খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের জন্য পেনশন চালু করবে বিসিবি।

এছাড়া বাংলাদেশ ক্রিকেটে খেলোয়াড় ও সংশ্লিষ্টদের অবদানকে স্বীকৃতি দিতে বিসিবি বার্ষিক পুরস্কার কর্মসূচি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে।সভায় দুটি গুরুত্বপূর্ণ ডিজিটাল উদ্যোগ চালু করা হয়েছে।


বিষয়ঃ

শেয়ার করুন :