মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ছয় মাস পর বাংলাদেশের হয়ে খেলছেন সৌম্য সরকার।
সৌম্য ছাড়া বাংলাদেশের একাদশে আর কোন পরিবর্তন নেই। আফিফ হোসেনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার।গত বছরের অক্টোবরে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সৌম্য।
বাংলাদেশ একটি পরিবর্তন আনলেও প্রথম ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে নিউজিল্যান্ড। প্রথম ওয়ানডে ২৬ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে কিউইরা।
সব মিলিয়ে ওয়ানডেতে ৪৭বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এর মধ্যে নিউজিল্যান্ড ৩৫টি এবং বাংলাদেশ ১১টি ম্যাচে জয় পেয়েছে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ
টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়ং, হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও’রুর্কি।
